শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে যুবকের গলাকাটা ও অর্ধ গলিত লাশ উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে হাবিব মৃধা (২৭) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (৮ আগষ্ট) বিকালে উপজেলার ১১নং চর দুঃখিয়া পুর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণিদুর্গাপুরের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা ।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গুপ্তের বিলে স্থানীয় দুইটি শিশু কচুর লতা খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে স্থানীয় চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পরে নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম, ভাই বাবুল, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃধা লাশটি শনাক্ত করেছেন।

নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম জানায়, চাঁদপুর বোনের বাসা থেকে গত শনিবার (৪ আগষ্ট) দুপুরে মুঠো তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের ফোন আর বাসায় ফিরেনি। পরে আত্নীয় স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান পাইনি। অবশেষে গুপ্তের বিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ। তিনি জানান, খুনিরা আমার ভাইকে জবাই করে হত্যা করা করেছে।

নিহতের পারিবারিক সূত্র আরোও জানায়, আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বিল্লাল বরকন্দাজদের সাথে। ইতিপূর্বেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে তারা। ১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম হাবিব মৃধা । লাশটি উদ্ধার পক্রিয়া চলছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ