শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি রুবেল আটক

স্টাফ রির্পোটার / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুর ফরিদগঞ্জের হুমায়ুন কবির (২২) নামে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রুবেল চৌকিদার (৩৪) কে পালানোর সময় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আটক করেছে নৌ-পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহির সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ টার্মিনাল তাকে আটক করা হয়।  হত্যার চেষ্টার মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে নৌ থানা থেকে মামলার আসামি রুবেল চৌকিদারকে আটক করে নিয়ে যায়।

যুবক হুমায়ুন কবিরকে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার ঘটনায় তার মা বেবি বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আহত হুমায়ুন কবির বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মামলার বাদী বেবী বেগম জানান, সামান্য একটি মোবাইলের ঘটনায় বাক-বিতন্ডা সৃষ্টি হলে হুমায়ুন কবিরকে ৬ মাস পূর্বে ফরিদগঞ্জের ১১নং ইউনিয়নের আলোনিয়া গ্রামে দিনে দুপুরে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। ঘটনার পর থেকে তারা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে আলোনিয়া গ্রামের রুহুল আমিন চৌকিদারের ছেলে রুবেল চৌকিদার পালানোর সময় লঞ্চঘাটে নৌ পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হত্যাচেষ্টার বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের। হুমায়ুন কবিরকে আটকের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ