শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ফরিদগঞ্জে মসজিদের টয়লেটের পাশেই নির্মিত হচ্ছে কালভার্ট : ক্ষুব্ধ মুসুল্লীরা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ফরিদগঞ্জে চলাচলের রাস্তার জন্য কালভার্ট তৈরি করা হলেও তা যথাস্থানে করা হয়নি বলে অভিযোগ উঠেছে। নতুন কালভার্টের উপর দিয়ে রাস্তার তৈরি করতে হলে মসজিদের টয়লেটটি ভেঙ্গে ফেলতে হবে ।

কিন্তু নতুন করে নতুন স্থানে টয়লেট নির্মাণ করার জন্য মসজিদের অতিরিক্ত আর কোন জায়গা নেই। এতে বিপাকে পড়ছে মসজিদে আগত মুসুল্লীরা । ফলে বাধ্য হয়ে মসজিদের টয়লেটটি রক্ষা করার নিমিত্তে রোববার ( ২৮ ফেব্রুয়ারী’২১ খ্রিঃ) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন মসজিদ কমিটি।

উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় দক্ষিণ কড়ৈতলী উত্তর মুন্সী বাড়ি বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জুয়েল জানান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কড়ৈতলী গ্রামের উত্তর মুন্সী বাড়ি বায়তুল আমান জামে মসজিদের পাশ দিয়ে রাস্তা রয়েছে। মসজিদের পাশেই একটি পুরাতন কালভার্ট রয়েছে।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে ওই কালভার্টের পাশেই নতুন একটি কালভার্ট করা হয়েছে। ওই কালভার্টটি বরাবর রাস্তা করলে মসজিদের টয়লেটটি ভেঙ্গে ফেলতে হবে। কিন্তু নতুন করে টয়লেট নির্মাণ করার কোন জায়গা নেই মসজিদের। বিপাকে পড়বে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লীরা। বিষয়টি অনুধাবন করে গত রোববার (২৮ ফেব্রুয়ারী) উপজেলা নিবার্হী কর্মকর্তা বরারব আবেদন করেছি।

এব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহিন হোসেন জানান, এলজিএসপি প্রকল্পের আওতায় কালভার্ট করা হয়েছে। নির্মাণ কাজের সময় মসজিদ কমিটি কিছু বলেনি। ওই সময়ে বললে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হতো। ইতিমধ্যেই কালভার্টটি নির্মাণ সম্পন্ন হয়েছে। তারপরও আমি বিষয়টি সরেজমিন গিয়ে দেখবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ