শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিএনপির ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থী গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যলয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে বিএনপির ৪ প্রার্থীর পক্ষে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.নূরে আলম চৌধুরী।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির-সহ সভাপতি মাহাবুবর রহমান মফু, ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও গত নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মো.আব্দুল মতিন।

এ বিষয়ে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আব্দুল মতিন বলেন, আমি মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আজ বিকালে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে আমার পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমি ফরিদগঞ্জ পৌরবাসী সহ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।


এই ক্যাটাগরির আরো সংবাদ