শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে পৌর নির্বাচনে নৌকার ২৩ মাঝি

মো: জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে একটি নৌকার জন্য ২৩ মাঝির দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে সম্ভাব্য প্রার্থীরা যার যার লিংক ধরে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় প্রতীক আনার জন্য মনোনয়নপ্রত্যাশী ২৩ প্রার্থীর যেন ঘুম হারাম হয়ে গেছে।

নৌকা প্রতীক যে পাবে তাঁর জয় প্রায় নিশ্চিত বলেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখন চলছে প্রতীক আনার যুদ্ধ। এরপর শুরু হবে ভোটযুদ্ধ।

এবারে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ২৩ জন।

তারা হলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো.মশিউর রহমান মিটু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন মিয়াজী।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কাউন্সিলর মজিবুর রহমান, চাদঁপুর জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুন্ম-আহবায়ক হজী মো. সফিকু রহমান, সাবেক যুবলীগ নেতা মাহবুব মোর্শেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান সাউদ, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার যুবলীগের যুগ্ম-আহব্বায়ক আকবর হোসেন মনির।

উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক ও উপজেলা কমিনিউটি পুলিশিংয়ের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজীব।উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী,ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.খলিলুর রহমান, যুবলীগ নেতা মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আমিনুল হক মাষ্টারের পুত্র এনামুল হক রাসেল।

এই প্রথম পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় তিনজন নারী রয়েছেন। তারা হলেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: নাজমুন নাহার অনি, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি আজমুর বেগম, ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন ৩ জানুয়ারী রবিবার সন্ধ্যায় চাঁদপুর ফরিদগঞ্জসহ মোট ৫৬ টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে হবে ৫৬ টি পৌরসভায় নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনোয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনোয়ন বাছাই ১৯ জানুয়ারি, এবং প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি।

এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। মিছিল মিটিং ও সমাবেশ করে স্ব-স্ব অভস্থান থেকে নিজের প্রার্থীতা ঘোষণা দিচ্ছেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান গুলো ছুয়ে গেছে ব্যানার ফেস্টুন আর পোষ্টারে, সম্ভাব্য মেয়র প্রার্থীরা ভোটারদের বাড়ি গিয়ে নিজের পরিচয় তুলে ধরে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ