শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১১ আসামিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের র্নিদেশে এসআই নাছির সঙ্গিয় ফোর্সসহ বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি এলাকার (ঘাটের বাড়ী/ খাঁন বাড়ী) থেকে আসামি মোঃ ফারুক খাঁন প্রকাশ জুম্মুন (৩৫) কে আটক করে। একই সময় এসআই মোঃ মহসিন কবির উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকা থেকে মো: রিপন (৪০)কে আটক করে। একই সময় এসআই মোঃ জামাল হোসেন সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাগপুর এলাকা থেকে জি.আর-৩৪১/২০ এর আসামী আছমা আক্তার(২৩) ও পেয়ারা বেগম(৪২)কে আটক করে। এএসআই মোঃ জামশেদ মিয়া উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পশ্চিম ষোলদানা এলাকা থেকে জি.আর-৯৮/১৯ এর আসামি মোঃ শরীফ হোসেনকে আটক করে। এএসআই মোঃ শফিক মিয়া পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের কড়ৈতলী এলাকা থেকে জি.আর সাজা-০১/১৮ এর আসামী মোঃ ইমন হোসেনকে আটক করে। এসআই আনোয়ার হোসেন পৌরসভা কাছিয়ারা এ আর পাইলট স্কুল রোড সংলগ্ন ওয়াবদা মোড় রাস্তার উপর হতে ০২.৩০ ঘটিকার সময় পুলিশ আইনের লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার চাঁন্দের কান্দির এলাকার আমিনুল ইসলাম(৩৫)কে ৩৪ ধারায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝিলবুনিয়া এলাকার মোঃ সাজ্জাদ হোসেন (২৪)কে ও লক্ষিপুর জেলা রায়পুর উপজেলার খাঁসেরহাট এলাকার মোঃ ফিরোজ আলম(২০)কে আটক করে। এএসআই মোহাম্মদ মোশারফ হোসেন পৌরসভা কাছিয়ারা সাকিনস্থ এ আর পাইলট স্কুল রোড সংলগ্ন ওয়াবদা মোড় রাস্তার উপর থেকে রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় পুলিশ আইনের ৩৪ ধারায় মোঃ ইয়াছিন খাঁন (২১) ও মোঃ রাকিব হোসেন(২০)কে আটক করে।

আটকের বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ১১ আসামিকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ