শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন ও ঋণ বিতরন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে রেলি,আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপরে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা শেষে ১৮ জন যুব উদ্যোক্তার মঝে ৭ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন জিএস তসলিম,সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবান লিটন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহম্মদ রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ