শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ফরিদগঞ্জে জমকালো আয়োজনে খাজুরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

ফরিদগঞ্জে মাঠবর্তি ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশে জমকালো আয়োজনের মধ্যদিয়ে খাজুরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ১ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২রা অক্টোবর শনিবার বিকেল ৪ ঘটিকায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রানবন্ত অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দেশের ক্রীড়াঙ্গণে বেশ পরিচিত দু’টি দল “কুমিল্লা আমাদের ক্লাব ফুটবল একাদশ বনাম ষোলদানা আনন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ”। খেলার মাঠের ৪ পাশে হাজারো ক্রীড়া প্রেমীদের হাতের তালী ও ঢোলের বাধ্যর শব্দ দু’দলের খেলোয়াড়রা ক্রীড়া প্রেমী দর্শকদের মন মাতিয়েছেন।

এসময় ষোলদানা আনন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে প্রথম দিনে বিজয় লাভ করেন কুমিল্লা আমাদের ক্লাব ফুটবল একাদশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের স্বনামধন্য বেশ পরিচিত ডেন্টাল সার্জন বি.ডি.এস (ঢাকা) পি.জি.টি (বি.এস.এম.এম.ইউ) ডা.আব্দুর রাজ্জাক।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বেপারীর সভাপতিত্বে- সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম কিরনের পরিচালনায় ও ডা.খোরশেদ আলম মানিকের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শাহাজাহন মিয়া, মো.আলী হোসেন ভূঁইয়া, আব্দুল মান্নান, মাস্টার, মজিবুর রহমান মাস্টার, আসাদুজজামান খাঁন কালু, খোকন গাজী, আবুল হাশেম বেপারী, বজলুর রশিদ (বাচ্চু মোল্লা), আব্দুর রহিম বিপ্লব, নুরু তপদার, আলী ভ্ূঁইয়া, অজি উল্যাহ্ গাজী, বাবুল গাজী, ইসমাইল হোসেন, সফিকুর রহমান মোল্লা প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ