শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ফরিদগঞ্জে গাঁজা সেবনে বাধা দেয়ায় বূদ্ধাকে মারধরের অভিযোগ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজা সেবনে বাধা দেয়ায় এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে এক মাদকসেবীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শোশাইরচর গ্রামে দোয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত নূরু সরদার ( ৮০) এর অভিযোগ, দক্ষিণ বালিথুবা গ্রামের বক্তাগো বাড়ির আবু তাহের (কালু) হাফেজের ছোট ছেলে কামরুল (১৮) প্রায় তার সহযোগীদের নিয়ে আমার বাড়ির বাগানে বা বাড়ি সংলগ্ন সড়কে মাদকের আসর বসান। এ নিয়ে একাধিকবার তার সঙ্গে নূরু সরদার এর কথা কাটাকাটি হয়। মঙ্গলবার বিকেলে ৫টায় কামরুল আমার বসত বাড়ির সামনে গাঁজা সেবন করছে। এ সময় আমি কামরুলকে বাড়ির সামনে গাঁজা সেবনে বাধা দেই। এ নিয়ে তার সঙ্গে( গাঁজা সেবনকারী ) বাকবিতণ্ডা হয়। এতে কামরুল ক্ষিপ্ত হয়ে আমার মুখের দিকে গাঁজা সেবন করে ধোঁয়া ছুড়ে দেন। আমি এর প্রতিবাদ করলে কামরুল আমার চোখে ও, তলপেটে, এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে সে ক্ষেন্ত হয়নি মোস্তাক দিয়ে আমার পিঠে ৮/১০টি বাড়ি মারে, আমার ডাক চিৎকারে এলাকার মানুষ এসে তার কাছ থেকে নিয়ে যায় এবং স্থানীয় পাটওয়ারী বাজারে রাসেল ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করে। এবং চোখের ডাক্তার দেখানোর জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় লোকজন জানান, এই কামরুল খুবই দুষ্ট প্রকৃতির লোক এলাকায় চুরি চামারি সহ সকল অপকর্মের সাথে সে জড়িত। গত কয়েকদিন আগে আব্দুল বেপারি বাড়ির মন্নানের ঘরে চুরি করে তার ঘরের সকল মালামাল নিয়ে যায় ।চোর সাব্যস্ত হওয়ার পর কামরুল ১৫ হাজার টাকা জরিমানা দেয় এবং গত (৩১ জুলাই ) গভীর রাতে জামতলা রোগ থেকে সন্দেহভাজন ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে যায় এবং কোর্টে চালান করে । পরের দিন জামিনে এসে সে আবারও বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এ ব্যাপারে এলাকাবাসী তার উপযুক্ত বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ