শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট ও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট এবং স্বাস্থ্য বিধি না মারায় জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল, বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো স্থানীরা। এতে করে এলাকার সরকারি, বেসরকারি, কৃষি জমি, বসত বাড়ি হুমকির মুখে পড়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পাতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাঁসা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা সটকে পড়ে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং এ সময় ফরিদগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।

এছাড়া একইদিন উপজেলার নয়াহাট বাজারের সৌদীয়া মার্কেট সংলগ্ন মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলায় ১৪’শ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় ৫’শ টাকা মাত্র জরিমানা আদায় করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় করা হয়।’


এই ক্যাটাগরির আরো সংবাদ