শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কারণেই মানুষ সহজে ভ্যাকসিন পাচ্ছেন: ড. সেলিম মাহমুদ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ড. সেলিম মাহমুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড.সেলিম মাহমুদ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আয়ের দেশ হিসেবে অচিরেই স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী তার সাহসিকতার মাদ্যমে দেশ পরিচালনা করায় বিশ্বের বুকে প্রশংসার জোয়ারে ভাসছেন। প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতার কারণেই আজ বাংলাদেশের মানুষ সহজে করোনার ভ্যাকসিন পাচ্ছেন।

তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনের খোরাক। খেলাধুলায় অংশগ্রহণ করলে মন মানসিকতার পরিবর্তন হয়। খেলাধুলা মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখে।

জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূইয়ার সভাপ্রধানে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিৎ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম বাদল, কাজী এনামুল হক শামীম, হাবীব মজুমদার জয়, ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন, আহসান হাবিব জুয়েল, পালাখাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.বিল্লাল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ন-আহবায়ক মো.সোহাগ উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাসেদুল হাসান সুমন, সোহেল মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটির আয়োজন করে রহিমানগর ক্রীড়া সংঘ।


এই ক্যাটাগরির আরো সংবাদ