শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

প্রথম ডেটে সঙ্গীকে যে ১০টি প্রশ্ন করলে মিলবে উপকার!

লাইফস্টাইল ডেস্ক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

প্রেমের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে প্রথম ডেটের গুরুত্ব অনেক। একে অপরের সঙ্গে প্রথমবারের মত চোখে চোখ রাখা বা ভালোবাসা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এসময় বেশকিছু প্রশ্ন এগিয়ে নিতে পারে নব তৈরী সম্পর্ককে।

এই সময় জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অ্যাপ ও অনলাইনে ভরসা রাখেন অনেকেই। কর্মব্যস্ত জীবনে আলাদা করে মনের মানুষ খুঁজে পাওয়ার সুযোগ অনেকেরই হয় না। এ দিকে একেবারে অচেনা কারও সঙ্গে জীবনের বাকি সময় কাটাতেও রাজি নয় আধুনিক প্রজন্ম।

স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা বাড়ছে অনলাইন ডেটিং অ্যাপগুলির। সোশ্যাল মিডিয়ার হাত ধরেও মনের মতো মানুষকে খুঁজে পান অনেকই।

শুধু জীবনসঙ্গীই নয়, একাকিত্ব ঘোচাতে বন্ধুদের খুঁজে পেতেও অনেকেই দ্বারস্থ এমন অ্যাপগুলির। কিন্তু এই ধরনের ডেটিং সাইটে আলাপের পর ভাল লাগার মানুষটির সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলুন। দীর্ঘমেয়াদী সম্পর্ক ও বন্ধুত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রথম দিনেই কিছু প্রশ্ন করে নেওয়া শ্রেয়। তা হলে সেই ব্যক্তি সম্পর্কটি সত্যিই এগিয়ে নিয়ে যেতে চাইছেন কি না, তার স্পষ্ট ধারণা পাওয়া যায়।

চলুন দেখে নেওয়া যাক প্রথম ডেটে গিয়ে কোন দশটি প্রশ্ন করতে পারেন সঙ্গীকে-

  • সম্পর্কে আপনি ঠিক কী চাইছেন? বন্ধুত্ব না কি প্রেম?
  • আপনার মতে আদর্শ সঙ্গী ঠিক কেমন হওয়া উচিত?
  • একাকিত্ব কাটান কী ভাবে?
  • সম্পর্কে কোনও সমস্যা হলে আপনি কার কাছে উপদেশ নেন?
  • আপনি আগে কোনও সম্পর্কে ছিলেন? কত দিন টিকেছিল সেই সম্পর্ক?
  • আপনি কি রোমান্টিক প্রকৃতির মানুষ?
  • আমার কোন স্বভাব আপনার সবচেয়ে ভাল লেগেছে?
  • আমার সঙ্গে ডেটে আসবেন এমনটা কেন মনে হল?
  • আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
  • অবসরে আপনি কী ভাবে সময় কাটেন?

প্রথম আলাপেই কোনও ব্যক্তির চরিত্র ও স্বভাবের বিষয় সঠিক ধারণা পাওয়া যায় না। তবুও উপরের প্রশ্নগুলির মাদ্যমে আপনি আপনার সঙ্গী সম্পর্কে বেশ কিছু ধারণা পাবেন। ভবিষ্যতে আবার তার সঙ্গে ডেটে যাবেন কি না তার খানিকটা আভাস পেতে পারেন আরকি!

সূত্রঃ আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ