শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রতিভাবান খেলোয়ার সৃষ্টি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য: এমপি রুহুল

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

আলহাজ্ব এড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন প্রতিযোগিতার পাশাপাশি প্রতিভাবান খেলোয়ার সৃষ্টি করাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তৃণমূল থেকে ফুটবল উন্নয়নের এ বিশাল কাজটি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টর উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছেলে মেয়েদের ফুটবলে যে সম্ভাবনার হাতছানি সবকিছুই প্রধান উৎস বঙ্গন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এত বড় ফুটবল যজ্ঞের পরও সেটাকে কাজে লাগাতে পারছেনা বাফুফে। বিশ্বের কোনো দেশের সরকার তাদের ফেডারেশনকে এভাবে প্রতিভা খোজার ক্ষেত্র তৈরী করে দেয় কি না সেটাও গবেষনার বিষয় কারণ চলমান আয়োজনে যে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে, তারা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমুর্তি উজ্বল করবে।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি এই এম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। এ সময়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ আজিজ বাবুল, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।

পরে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ান নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও রানার্সআপ নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ