শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হবে ভোক্তা ও উৎপাদকদের স্বার্থ রক্ষা করে

দর্পণ রিপোর্ট / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । (ফাইল ফটো)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের ভোক্তা এবং উৎপাদনকারীদের স্বার্থ রক্ষা করেই পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগের এলসির পেঁয়াজ এখন দেশে আসছে। এগুলোর বর্তমান আমদানিমূল্য প্রতি কেজি প্রায় ৩৯ টাকা। নতুন আমদানির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের পেঁয়াজ পুরোদমে বাজারে আসবে আগামী মার্চে।’

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেঁয়াজে আমদানিনির্ভরতা আর থাকবে না। দেশে ৮-৯ লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি আছে। সরকার পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ছে। আশা করা যায়, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। পেঁয়াজের বিষয়ে সরকার সচেতন আছে।’

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাজারে আলুর দাম নেমে এসেছে। যখন দাম বেশি ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি সাশ্রয়ী দামে বাজারে আলু বিক্রি করেছে। আলুর দাম এখন স্বাভাবিক। ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। এটি আমদানিনির্ভর পণ্য। সে কারণেই বাংলাদেশে এর সাময়িক প্রভাব পড়েছে। তবে অসৎ উপায়ে যাতে পণ্যের দাম কেউ বাড়াতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ আছে। এ মুহূর্তে আমাদের চালের মজুদ কিছুটা কম আছে। সেজন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে চাল আমদানি শুরু হয়েছে। মজুদ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় চাল আমদানি করবে। প্রয়োজনে বেসরকারি পর্যায়েও চাল আমদানির সুযোগ দেওয়া হবে।’

টিপু মুনশি বলেন, ‘ভারত তাদের সুবিধামতো পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে এবং রপ্তানি বন্ধ করে দেয়। পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভর না থেকে দেশের মানুষের চাহিদা পূরণের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। উন্নত বীজ ব্যবহার এবং উৎপাদনকারীদের উৎসাহ দিয়ে দ্রুত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং ৪-৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ