শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার! কীভাবে বুঝবেন?

লাইফস্টাইল ডেস্ক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

গবেষণা বলছে, স্তন ক্যানসারের সমস্যাটা সাধারণত নারীদের ক্ষেত্রেই দেখা যায়। তাই অনেকেরই ধারণা, এটি একটি ‘মেয়েলি’ অসুখ। তবে ক্যানসার চিকিৎসকরা শোনাচ্ছেন নতুন কথা। তাদের মতে, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার।

গবেষণা বলছে, পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়। গোটা বিশ্বে মোট যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের।

আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগই যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে আগে থাকতেই সচেতন হওয়া জরুরি। কিন্তু সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলো তো জানা খুব দরকার।

  • চলুন দেখে নেয়া যাক, পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলো কী কী-

স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হলে আগে থেকেই সচেতন হওয়া খুবই জরুরি। সঙ্গে যদি স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়, লালচে হয়ে যায়। যে চামড়া স্তনকে ঢেকে রাখে, তাতে কিছু অস্বাভবিকতা দেখা যাওয়া। চামড়া কুঁচকে যাওয়া, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হলে।

এই লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।

  • এবার দেখে নেয়া যাক, কীভাবে নির্ধারণ করা যায় স্তনের ক্যানসার-

আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাতেও নির্ণয় করা যায়। প্রোটিন পরীক্ষাতেও ধরা পড়ে স্তন ক্যানসার।

প্রসঙ্গত, ৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যানসারের কোনো ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ