শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

পুঁজিবাজারের কোম্পানিগুলোকে পুরস্কার দেবে আইসিএসবি

দর্পণ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

করপোরেট সুশাসনের জন্য পুঁজিবাজারে তালিকাভূক্ত বিভিন্ন খাতের কোম্পানিকে পুরস্কার দেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে সপ্তম করপোরেট গভর্ন‌্যান্স এক্সিল‌্যান্স অ্যাওয়ার্ড- ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করপোরেট সুশাসনের মানদণ্ড অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ। পুরস্কার প্রদান সম্পর্কে বক্তব‌্য উপস্থাপন করবেন আইসিএসবির করপোরেট গভন‌্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ।

আইসিএসবি সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি যেসব প্রতিষ্ঠান করপোরেট গভর্ন‌্যান্স (প্রাতিষ্ঠানিক সুশাসন) মেনে চলে এবং যাদের পারফরমেন্স তুলনামূলক ভালো, সেসব প্রতিষ্ঠানকেই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) তালিকাভূক্ত কোম্পানিগেুলোর করপোরেট গভর্ন‌্যান্স প্রতিষ্ঠা, কার্যকরী স্বতন্ত্র পরিচালক নিয়োগ, সিএসআর, ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সব বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার মানদণ্ডের ভিত্তিতে এ পুরস্কার দিয়ে আসছে আইসিএসবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ