শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পানি পান নিয়ে আইনমন্ত্রীর রসিকতা

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

নির্বাচন কমিশন আইন পাসের সময় কথা বলতে বলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হল আইনমন্ত্রী আনিসুল হককে। এই সময়েও রসিকতা করলেন তিনি। 

সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাস হয়। বিল পাসের সময় জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি ও গণফোরামের সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী।

বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবে বিরোধী সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন।
জবাব দিতে উঠে আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন আনিসুল হক। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, “আমাকে পানি খেতে হবে।”

এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।

স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে আনিসুল হক বলেন, “অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।” এসময় সংসদ কক্ষে হাসির রোল ওঠে।

পরে মন্ত্রী আবার বলেন, “আমি আগেই বলেছি, এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ