শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

পাঁচ মিনিট সময় ব্যয়ে কমবে ওজন

নিজস্ব প্রতিবেদক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

প্রত্যেক মানুষের ওজনের প্রতি খেয়াল রাখা দরকার। দেহের ওজন কমাতে বিভিন্নভাবে চেষ্টা করেন অনেকে। কেউ সফল হন আবার কেউবা সময়ের অভাবে চেষ্টা চালিয়ে যেতে ব্যর্থ হন। কিন্তু এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করলেই আপনার ওজন কমবে। অর্থাৎ কম সময় ব্যয়ে বেশি ফল পাওয়া যাবে। দেখে নিন তেমন কিছু অভ্যাস-

  • প্রতিদিন পাঁচ মিনিট হাঁটুন

প্রতিদিন পাঁচ মিনিট হাঁটলে কিছুদিন পর আপনার ওজন কমতে শুরু করবে। অনেকেই ভাবছেন, মাত্র পাঁচ মিনিট হাঁটলে ওজন কমানো সম্ভব নাকি? আসলে ওজন কমাতে আপনাকে একটু অন্যভাবে হাঁটতে হবে। উঁচু-নিচু জায়গায় কিংবা সিঁড়িতে প্রতিদিন হাঁটুন, ফল পাবেন কিছুদিন পরই। তবে খেয়াল রাখতে হবে, একটি দিনও যেন বাদ না যায়।

  • খাওয়ার আগে এক গ্লাস পানি

প্রতিবার খাওয়ার আগে এক গ্লাস পানি পানের অভ্যাস করুন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ব্রিগিটি জেটলিন বলেন, আমাদের শরীর মাঝে-মধ্যেই ভুল করে, তৃষ্ণাকে ভুল করে ক্ষুধা হিসেবে ইঙ্গিত দেয়। এ কারণে অতিরিক্ত খাবার খাওয়া হয়। কিন্তু ওই সময় হয়তো পানি পান করলেই হতো। তাই খাওয়ার আগে পানি পান করে বুঝতে চেষ্টা করুন আসলেই আপনার ক্ষুধা নাকি তৃষ্ণা পেয়েছে।

  • ছোট-থালা বাটি ব্যবহার করুন

ওজন কমাতে ছোট থালা-বাটি ব্যবহার করুন। যুক্তরাষ্ট্রের পেনিসালভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, বড় থালা-বাটি ব্যবহার করলে একজন মানুষ ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি খাবার খায়। তাই খাওয়ার জন্য এই পদ্ধতি মেনে চলুন। এটা নিশ্চয়ই বাড়তি কোনও পরিশ্রম নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ