শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় পাটের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) ।

পরিবেশ রক্ষায় পাটের বিকল্প আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার; যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে ‘স্ট্রেংদেনিং অব জুট ফাইবার ফর কম্পোজিট অ্যাপ্লিকেশন’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ ও অর্থনীতি বাঁচাতে বাংলাদেশে পাট উৎপাদন ও পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। পলিথিন ও পেট্রোলিয়াম পণ্য পরিবেশের জন্য হুমকিস্বরূপ।  এখন পচনশীল পাটের বিকল্প ভাবার সুযোগ নেই।  জনগণের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে দৃষ্টি দেওয়া উচিৎ।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পাটকে বলা হতো, সবচেয়ে অর্থকরি ফসল। সেই পাট আবার ঘুরে দাঁড়িয়েছে।  এখন আমাদের পাটের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি পাটপণ্যের বহুমুখী উৎপাদনও বাড়াতে হবে। পাটকে সোনালি আঁশ বলা হয়, পাটকে যেন আবার সেই জায়গায় আমরা নিয়ে আসতে পারি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রকৌশলী ফোরকান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইবি টেক্সটাইল কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান।

সেমিনারটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) টেক্সটাইল কৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরের কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ‌্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া,  আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইটিইটি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. শফিকুর রহমান, আইইবি টেক্সটাইল কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ