শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) ।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেতুটির উদ্বোধনী আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এই অনুষ্ঠান ঘিরে নানা আশঙ্কা প্রকাশের প্রেক্ষাপটে এ কথা বলেন মন্ত্রী।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। এছাড়া নৌনিরাপত্তায় নৌপুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবেন।

সভায় জানানো হয়, অনুষ্ঠানস্থল বা পদ্মা সেতুকেন্দ্রিক নাশকতা প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেতু উদ্বোধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী থাকবে। জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে।

আগামী ২৫ জুন দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ