শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নৌকা প্রতীক থাকছে না ৮৮ ইউপি নির্বাচনে

ইকবাল হোসেন / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর ও মাদারীপুরের ৮৮ ইউনিয়নে থাকছে না আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। ফলে ইউনিয়নগুলোতে উন্মুক্ত থাকছে আওয়ামী লীগের প্রার্থিতা।

সোমবার (২৫ অক্টোবর) গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য জানান, ওই দুই জেলার ছয়জন সংসদ সদস্যের অনুরোধে ওইসব ইউনিয়নে উন্মুক্ত রাখা হয়েছে দলের প্রার্থিতা।

দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়ে শরীয়তপুর ও মাদারীপুরের ছয় এমপি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন। কেননা, ওই দুই জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।

এ বিষয়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান খোকা শিকদার গণমাধ্যমকে জানান, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জেলায় দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। শরীয়তপুর জেলার তিন এমপিসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ওই চিঠি পাঠান। যার প্রেক্ষিতে আসন্ন ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে তার জেলার ৫৫ ইউনিয়নে হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচন। উন্মুক্ত থাকছে দলীয় প্রার্থিতা।

এ প্রসঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা জানান, তারা দলীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠান, যাতে সেখান থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ জন দলীয় মনোনয়ন পান প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে। তবে তৃতীয় ধাপ থেকে দলীয় প্রার্থিতা উন্মুক্ত থাকায় নৌকা প্রতীক থাকছে না ২৬টি ইউনিয়নে।

তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ।


এই ক্যাটাগরির আরো সংবাদ