শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী : জামাল আহমেদ

মোসাদ্দেক হোসেন , শাহরাস্তি / ৬৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
বিশিষ্ট সমাজসেবক জামাল আহমেদ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টামটা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. জামাল আহমেদ।

জানা যায়, জামাল আহমেদ ঐ ইউনিয়নের সোনাচৌ গ্রামের হাজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে টামটা দক্ষিন ইউনিয়নের বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা তাকে আদর্শবান-যোগ্য ও সৎ-শিক্ষিত প্রার্থী হিসেবে মনে করছেন।

উদারমন মানসিকতা ও মেধাবী সম্পন্ন জামাল আহমেদ নিজেকে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে তিনি ইতোমধ্য জনসাধারনের সঙ্গে কৌশল বিনিময় এবং ইউনিয়নে ব্যাপক জণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চান। 

তিনি মহামারী ‘করোনা ভাইরাস’ এর মধ্য দুঃস্থ ও গরীব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে সুপেয় পানি খাওয়ার (টিউবওয়েল) বসিয়ে দিয়েছেন।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মি এবং দুস্থদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন। তিনি এখনও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করে আসছেন এবং আগামী দিনেও সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জামাল আহেমদ জানান, মানুষের সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ তালা যদি আমাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে টামটা দক্ষিন ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করবো। আমি নির্বাচিত হলে আমার এই ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এই ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সােনার বাংলা ও জননেত্রী  শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ