শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষা শনিবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

দেশব্যাপী শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে এই সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নেবেন ৪৯ হাজার ৪ শত ৯৪ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশুশিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ২ হাজার ৯ শ’ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। সে হিসেবে আমরা নভেম্বর মাসেই পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, একটি অস্থির সময়ের মধ্যেও  নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালীন সকল কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ