শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব: এমপি প্রার্থী মাও. হাবিবুর

জহিরুল ইসলাম / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই। এমনটি বলেছেন চাঁদপুর-৫, (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমান ন্যূনতম ইমানি চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে কয়েকগুণ বেশি মুসলমান ভোটার রয়েছে। সেই হিসেবে মুসলমানগণ ইমানি চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস অফিসে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । শিক্ষা নামের অশিক্ষার কারণে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে ব্যাগ পেতে হচ্ছে।

তিনি বলেন, এই সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে, বর্তমানে কোন সঠিক শিক্ষা নেই। আমরা চাই খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (স) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামি সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ