শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

নির্বাচন কমিশনের বটম লাইন পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

দর্পণ ডেস্ক / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। শিক্ষা বা প্রশিক্ষণ কখনো নৈতিকতার বিকল্প হতে পারে না।

শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “যোগাযোগ ভেঙে পড়া মানেই সবকিছু ভেঙে পড়া।” প্রশিক্ষণার্থীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায়, সেদিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় হয় সেটিকে খরচ নয় বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

যুক্তরাষ্ট্রে নেওয়া এক প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এক ছোট বার্তা কয়েক ধাপ পেরিয়ে পৌঁছাতে গিয়ে বিকৃত হয়ে যায়। নির্বাচনী ক্ষেত্রেও একই ঝুঁকি রয়েছে। তাই প্রশিক্ষণে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সঠিকভাবে নোট নিতে হবে। বিশেষ করে পেছনের সারিতে বসা প্রশিক্ষণার্থীরা প্রায়ই ঝিমায়—এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে।

সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বিষয়ক চ্যালেঞ্জের পাশাপাশি এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া ও ভুয়া তথ্যের (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) প্রসারে। এসব মোকাবিলায় নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠন করবে।

প্রশিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইন-কানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও ভূমিকা রাখতে হবে এবং এই বার্তা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ