শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নির্বাচনের সময়সূচি ঘোষণায় ড. ইউনূসের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

দর্পণ ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই ঢাকায় ইইউর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সমর্থন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে সমর্থন করে এসেছে এবং আইনের শাসন, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সেই উত্তরণকে বাস্তবায়নের আহ্বান জানিয়ে এসেছে। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

ইইউ আরও জানায়, তারা প্রত্যাশা করে—সব অংশীদার এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হবে এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে, যা একটি অধিকতর স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ