চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়া মুন্সীবাড়ি নিবাসী মোঃ আব্দুল বারেক মুন্সী (৯৭) ১৬ আগষ্ট সোমবার সকাল ৬ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারনে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযা একইদিন বেলা সাড়ে ৩ টায় শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আলহাজ্ব দেওয়ান ওয়াহিদুর রহমান, জিয়াউর রহমান হাতেম, মোঃ আবু তাহের লুন্তি,মরহুমের বড় ছেলে মোঃ ওমর ফারুক মুন্সী প্রমূখ।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।