শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব; সাইবার ক্রাইমে মামলার প্রস্তুতি

বিনোদন ডেস্ক / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দেশের জনপ্রিয় অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব রটে গেছে।  একটি চক্র ফেসবুক ও অনলাইন পোর্টালে রোববার চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়।  এ ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া আলমগীরের পরিবার সাইবার ক্রাইমে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, আগের চেয়ে অনেকটা সুস্থ আলমগীর। তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর জানিয়েছেন, ‘বাবা ধীরে ধীরে সেরে ওঠছেন।’

এমতাবস্থায় গত কয়েকদিন ধরে একটি ইউটিউব চ্যানেলে আলমগীরকে নিয়ে তৈরি করা এক ভিডিওর শিরোনামে দেখা যাচ্ছে ‘সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আলমগীর’। এখান থেকেই মূলত ছড়িয়ে পড়েছে আলমগীরের মৃত্যুর গুজব।

অনেকেই না বুঝেই, কোনোরকম নিশ্চিত না হয়েই আলমগীরকে নিয়ে ফেসবুকে স্ট্যটাস দিচ্ছেন যে, তিনি আর নেই।

বিষয়টি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যেও ভীষণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন আলমগীর। আত্মীয় স্বজনসহ শুভানুধ্যায়ীদের অনেকেই ফোন করে ঘটনার সত্যতা জানতে চাইছেন। এতে করে এ অভিনেতার পরিবার আরও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।

যারা এসব মৃত্যুর গুজব ছড়িয়েছেন তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

এদিকে বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল থেকে মোবাইল ফোনে আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। কেউ অযথাই গুজবে কান দিবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সবাই আমার জন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন।’

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ