শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নারীর বৈষম্য দূর করতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার

দর্পণ ডেস্ক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন সম্ভব, তা যেন আমাদের উদ্যোগেই সম্পন্ন হয়। বিশ্বের অনেক দেশের চোখ এখন আমাদের দিকে। আমরা যদি এটি সফলভাবে বাস্তবায়ন করি, তাহলে তা বিশ্বজুড়ে নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।”

তিনি আরও জানান, প্রতিবেদনটি শুধু দপ্তরে সংরক্ষণ করে রাখলেই চলবে না, বরং এটি বই আকারে প্রকাশ করে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি এই সুপারিশগুলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছেও উপস্থাপন করা হবে।

কমিশনের প্রধান শিরীন পারভিন হক জানান, ১৫টি বিষয়ে সুপারিশ করা হয়েছে, যা তিন ভাগে ভাগ করা—বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারবে এমন সুপারিশ, ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তাব এবং নারী আন্দোলনের দীর্ঘমেয়াদি চাহিদা।

প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, নারী শ্রমিক নেতা কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ানসহ আরও অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ