শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নারায়নপুর পৌর প্রশাসক হিসেবে রেনু দাসের যোগদান

মতলব প্রতিনিধি / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরে গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগ দেয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী নারায়ণপুর পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক নারায়ণপুর পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকাণ্ড পালন করতে পারবেন। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ১২৯ এর আলোকে মেয়াদ উত্তীর্ণের তারিখ হইতে নতুন প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত পূর্ববর্তী প্রশাসকের সম্পাদিত কার্যক্রম ভুতাপেক্ষভাবে অনুমোদন করা হয়।

উল্লেখ্য, নারায়নপুর ইউনিয়ন পরিষদটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বর্তমান চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারসহ ৬ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। বর্তমান চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বিগত ২০০৩ সাল থেকে অদ্যবদী পর্যন্ত দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্বে থাকাকালীন সময় অর্থাৎ ২০১০ সালের ১৫ জুলাই নারায়নপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর -১ আসনের সঙ্গে সম্পৃক্ত মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়ন) ড. মহিউদ্দিন খান আলমগীর এ পৌরসভা ঘোষণা করার পর নারায়ণপুর বাজারে নারায়ণপুর পৌরসভার নামকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি করেন এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর কয়েকদিন পর নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার স্থানীয় এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে নারায়ণপুর পৌরসভা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়। পরে উচ্চ আদালত নারায়নপুর পৌরসভা স্থগিত করেন।

এদিকে রিট আবেদনের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করে সরকার। আপিল বিভাগ পৌরসভার পক্ষে রায় দেন। পরে গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ