শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের কিছু মানুষের মুখোশ খুলবেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

পবিত্র ঈদুল ফিতরের পরে কিছু সত্য কথা বলে, কিছু সত্য জিনিস তুলে ধরে নারায়ণগঞ্জের কিছু মানুষের মুখোশ খুলবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

শুক্রবার বিকাল ৩টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের প্রশ্নে কিছু কথা। অনেকেই অনেক কথা কিছু দিন ধরে বলে যাচ্ছেন। এখন রমজান মাস কোভিড চলছে। কবে চলে যাই জানি না। মৃত্যু যদি না হয় তবে ঈদের পরে আল্লাহ যদি সুস্থ রাখেন, সবল রাখেন- তাহলে নারায়ণগঞ্জে কিছু সত্য কথা বলবো, কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলবো।

তিনি বলেন, তারপরে দেখা যাক আল্লাহ কয়দিন বাঁচিয়ে রাখে। জীবনেও এসেছি সরবে, কান্না করে যাবো নীরবে। রাজনীতিতেও এসেছি সরবে, প্রয়োজনে চলে যাবো নীরবে। কিন্তু যাওয়ার আগে অনেকেরই মুখোশ উন্মোচন করে দিয়ে যাবো।

উল্লেখ্য, ৩০ এপ্রিল ছিল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বেলা ১১টায় চাষাঢ়া হীরা মহলে অল্প পরিসরে দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে এবং বিকাল ৩টায় বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুলে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক মনোনীত তালিকভুক্ত কিছু অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়


এই ক্যাটাগরির আরো সংবাদ