বগুড়ার নন্দীগ্রামে তরুন সাংবাদিকদের নিয়ে গঠিত ইউনাইটেড প্রেসক্লাবের ১ম প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উক্ত প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
শনিবার (২২শে আগস্ট) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেবিকেল ৫টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদ এর সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক আঃ গফুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রেসক্লাবের সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শাহিন আলম সাজু, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক রাব্বি, সাংবাদিক মজনুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত বছরের এই দিনে সত্যের সন্ধানে নির্ভীক ১৪জন প্রিন্ট মিডিয়ার তরুন সাংবাদিক ও সরকারি তালিকা ভুক্ত ১৭টি প্রিন্ট পত্রিকা নিয়ে গঠিত হয় নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব। সবশেষে শোকাবহ আগস্ট উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মা