শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে আছিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত আছিয়া খাতুন উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রউফ (ধলুর) স্ত্রী।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আছিয়ার পরিবার জানায়, রাতে খাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন আছিয়া খাতুন। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। এ সময় আছিয়া খাতুনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। পরে তাকে দ্রুত কাহালু উপজেলার সিধলা গ্রামে এক কবিরাজের কাছে নেয়া হয়। সেখান থেকে বাড়িতে নিয়ে আসার পর অচেতন হয়ে পড়লে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আছিয়া খাতুন। উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ