শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নন্দীগ্রামে ফসলি জমিতে অনুমোদনহীন পুকুর খনন : কঠোর উপজেলা প্রশাসন

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরকারি আইন অমান্য করে ফসলি জমিতে অনুমোদনহীন পুকুর খনন ঠেকাতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায়, ফসলি জমিতে পুকুর খনন করছে এমন সংবাদ পেয়ে রোববার (২০শে ডিসেম্বর) বিকালে উপজেলার ৫নং ইউনিয়নের পুনাইল গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম থানার এসআই চাঁন মিয়া সহ পলিশ ফোর্স।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় ড্রেজার  (ভেকু) মেশিনের মালিক ও কর্মচারী সহ পুকুরের মালিক। পড়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তার  ইউনিয়নে অনুমোদন ছাড়া ফসলি জমিতে পুকুর খননের মত এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে নজর রাখতে বলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল ইসলাম বলেন,  কৃষিজমি সুরক্ষা ও ব্যাবহার আইন ২০১৬-এর ৪ নম্বর ধারায় বলা আছে, বাংলাদেশে যে সকল কৃষিজমি রহিয়াছে তাহা এই আইনের মাধ্যমে সুরক্ষা করিতে হইবে এবং কোন ভাবেই তাহার ব্যাবহার ভিত্তিক শ্রেনী পরিবর্তন করা যাইবেনা। তবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোনো বিশেষ ক্ষেত্রে এবং উদ্দেশ্য প্রণীত বিধি মোতাবেক অত্র বিধানটি পরিবর্তন করা যাইবে। তাই অনুমোদনহীন ভাবে কৃষি জমিতে পুকুর খনন দন্ডনীয় অপরাধ আর এই অপরাধে দোষী ব্যাক্তির সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা ও জেল হতে পারে।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার বলেন, সরকারি আইন অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন কোন মতেই করতে দেওয়া হবেনা এবং এই ব্যাপারে কঠোর অবস্থানে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন।


এই ক্যাটাগরির আরো সংবাদ