বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ই আগস্ট) সকাল সারে ১০টায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আওয়ামীলীগ নেতা কালিপদ, তীর্থ সলিল রুদ্র, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে করোনা বিস্তার রোধে জন-সাধারনের মাঝে মাক্স বিতরণ করা হয়।