শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত দেশ : আমু

দর্পণ রিপোর্ট / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
আমির হোসেন আমু (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ।

তিনি বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে নতুন ষড়যন্ত্রে মেতেছে।  আমু বলেন, দেশ আজ ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাস ছড়ানোর অপচেষ্টা স্বাধীনতাবিরোধী অপশক্তির পুরনো অভ্যাস।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সব প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি আমলে তারা তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে। এমনকি তারা ক্ষমতার অংশীদারও হয়েছিল। আমরা স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর বছরে প্রবেশ করছি। এই সময়ে অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের চেনতায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকেই তাদের মোকাবেলা করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, চিহ্নিত রাজনৈতিক মোল্লাসহ দেশবিরোধী ষড়যন্ত্রে ভাড়াটে খেলোয়াড়দের কোনো ছাড় নয়, কঠিন জবাব দিতে হবে। কূটচালের মধ্য দিয়ে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি, শিল্পকলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা এই কয়েকজন মোল্লার কাছে ধর্মকে ইজারা দেয়নি।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, ১৪ দল নেতা শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, এস কে সিকদার, ওয়াজেদুল ইসলাম, ইসমাইল হোসেন, জাকির হোসেন প্রমুখ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ