শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দেশে বিশৃঙ্খলা হলে, সুযোগ নেবে দেশবিরোধী অপশক্তি: সাইয়্যিদ সাইফুদ্দীন

ইসতিয়াক জামান নাফিজ / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন দেশ সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার কথা ছিল, তখন দেশজুড়ে একটি অনাকাঙ্ক্ষিত, সহিংস ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হতাহতের ঘটনাও ঘটেছে।
গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশ ও আন্দোলনের অধিকার সকল নাগরিকের রয়েছে। তবে তা অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ। রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করা কখনো গ্রহণযোগ্য নয়। একই সাথে পুলিশের গুলিতে এ দেশের নাগরিকদের মৃত্যুর ঘটনাও মেনে নেয়া যায় না। এছাড়াও সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র উপস্থিতির অভিযোগ রয়েছে।
প্রকৃতপক্ষে দেশে যখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সুযোগ নেয় ওৎ পেতে থাকা দেশবিরোধী অপশক্তি। তখন আন্দোলনকারী গোষ্ঠীর আন্দোলন লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। আমাদেরকে মনে রাখতে হবে নৈরাজ্য কখনো সমাধানের পথ নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সমস্যার উদ্ভব হলে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। প্রয়োজনে বিচার বিভাগের দ্বারস্থ হতে হবে। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী আরো বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার চেয়েও জঘন্য অপরাধ৷ দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা মানে দেশের অর্থনীতি ও অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করা। সাধারণ ও খেটে খাওয়া মানুষের ওপর। তাই যারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে, তারা কখনো সহিংসতার পথে হাটতে পারে না। যারা মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপনের ঐতিহাসিক একটি মুহূর্তে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে, তারা কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠীর ছায়ায় কাজ করছে কি না, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ