শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

দেশে করোনা টিকাগ্রহণকারীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ

দর্পণ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের টিকাগ্রহণের জন্য দেশে নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি হয়েছে। ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি শনিবার (২১ আগস্ট) এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন এবং পাসপোর্টের মাধ্যমে চার লাখ তিন হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন।

এছাড়া দেশে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ৪৮০ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ৪৬ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৪ জন। যাতে পুরুষ রয়েছেন ৮১ হাজার ১৬৪ ও নারী ৫৯ হাজার ৯০০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ