শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

দেশে করোনায় নতুন আক্রান্ত ৩,৪৩৬

নিউজ ডেস্ক / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ৮০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭ জন কম মারা গেছেন। গতকাল ১১৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৩ হাজার ৪৩৬ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৬ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন, ৬৫ দশমিক ০২ শতাংশ এবং নারী ৯ হাজার ৬৯ জন, ৩৪ দশমিক ৯৮ শতাংশ ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ২ জন রয়েছে। এদের মধ্যে ৬৬ জন সরকারি, ১২ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৮৯ জন কম শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ৭৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ বেশি।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গতকাল এই জেলায় ১০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৬৮ জন। যা ৮ দশমিক ০৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন। গতকালও ২৫ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৪৮৫ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬২৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১১ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ২৯৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৪২ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৫৭৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৯ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ