শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে সরকার

দর্পণ ডেস্ক / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

সরকার দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার কথা তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কার্বন নিঃসরণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা কয়লাভিত্তিক কয়েকটি প্রকল্প নিয়েছিলাম।কয়লাভিত্তিক প্রকল্প যেগুলো হাতে নিয়েছি, সেগুলো কমিয়ে ফেলব। আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এগুলোর ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ দরকার, সরকারি-বেসরকারি উভয় দিক থেকেই।সেই সঙ্গে বলেছেন, তাদের আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো স্বল্প সুদে এসব ক্ষেত্রে ঋণ দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ