শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দুশ্চিন্তামুক্ত থাকার কুরআনি সমাধান

মুহাম্মদ সুয়াইব আহমেদ / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

দুশ্চিন্তামুক্ত হওয়ার উপায় কী? বিভিন্ন লোক বিভিন্ন প্রকারের কলাকৌশল, একসারসাইজ বা মেডিটেশনের কথা বলেন। এসবই সাময়িক সমাধান। এসবে প্রকৃত কাজের কাজ হয় না।

কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য যে ফর্মুলা দিয়েছেন, সেটিই দুশ্চিন্তা থেকে মুক্তি প্রকৃত উপায়।

এক আয়াতে এমন বলা হয়েছে—  أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ জেনে রাখো, আল্লাহর স্মরণেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। (সুরা রাদ, আয়াত ২৮)

তো প্রশান্তি কী? দুশ্চিন্তামুক্ত থাকার নামই প্রশান্তি। মানে, যদি তুমি দুশ্চিন্তামুক্ত থাকতে চাও, তা হলে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার অর্থ মাথা ঝুলিয়ে জিকির করা নয়।

আল্লাহকে স্মরণ করার অর্থ— আল্লাহর মাঝে একাকার হয়ে যাওয়া, আল্লাহর মাঝে বসবাস করা। দেখুন— আল্লাহর মাঝে বসবাস করার অর্থ এই নয়; আল্লাহ আক্ষরিক অর্থে সর্বত্র বিরাজমান। বরং আল্লাহর গুণ সর্বত্র বিরাজমান।

এর উপমা হিসাবে সামনে পেশ করা যায় সূর্যকে। সূর্য আমাদের থেকে ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে, কিন্তু তার আলোকরশ্মি এই মাটিতেও খুব তীব্র। এর মানে সূর্য তার আলো ও তাপ নিয়ে আমাদের মাঝেই আছে, যদিও সেটি ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে।

তো আল্লাহর সঙ্গে বসবাসের অর্থ এই নয়, আল্লাহর সত্তার মাঝে বসবাস করা। বরং  আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর যে রহমত আমাদের জড়িয়ে রেখেছে, তার মাঝে বাঁচতে শেখা।

তো সমস্যা হচ্ছে— মানুষ দুশ্চিন্তামুক্ত হওয়ার উপায় খুঁজছে মানুষের তৈরি কলাকৌশলে আশ্রয় নিয়ে, যেখানে আল্লাহ তার জন্য আপন আশ্রয় প্রসারিত করে রেখেছেন।

মনে রাখবেন— মানুষের তৈরি আশ্রয় সবসময় সসীম থাকবে, কখনও অসীম হবে না। এই জন্য দেখবেন, মানুষ কখনও তুষ্ট হয় না। একজনের মামুলি একটা বসতবাড়ি ছিল, ছোট ঘর। তো সে বড় করে ঘর নির্মাণের কাজ শুরু করল।

আপাত চোখে সে তার আশাআকাঙ্ক্ষা পূরণ করেছে, বিশাল ঘরবাড়ি বানানোর সময় তো অবশ্যই মনে আনন্দ কাজ করছে। কিন্তু যেই ঘরের কাজ পূর্ণ হয়ে যাবে, তার মধ্যে আর কোনো আনন্দ থাকবে না। কারণ তার অন্তরে আল্লাহর স্মরণ নেই।

তাকে সারা দুনিয়ার মালিক বানিয়ে দিলেও তার মাঝে অশান্তি থাকবে। কিন্তু সে যদি দুশ্চিন্তামুক্ত হয়, তার অন্তরে যদি আল্লাহ থাকেন, তা হলে ছোট ঘরেও সে প্রশান্তিতে দিন গুজরান করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ