শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান

নিজস্ব প্রতিবেদক / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করা কারো একার কাজ নয়। এজন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের যদি এ আন্দোলনে সম্পৃক্ত করা যায়, তাহলে কাজটা খুব সহজ হবে। তবে আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের লোক কমই হবে। এ ভেবে আমাদের বসে থাকলে চলবে না। আপনারা যারা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে সম্পৃক্ত আছেন, আমার বিশ্বাস আপনারা স্বেচ্ছাশ্রমে এ কাজে এগিয়ে এসেছেন। আপনারা অবশ্যই পারবেন। আপনাদের জনসচেতনতামূলক যে কোনো অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধের কাজে যুবসমাজকে বেশি করে সম্পৃক্ত করতে হবে। কেননা ওরাই গড়ে তুলবে দুর্নীতিমুক্ত আগামীর স্বপ্নের বাংলাদেশ।

গতকাল ২৬ জানুয়ারি জেলা প্রশাসক হলরুমে জেলা ও চাঁদপুরের সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ, সদস্য বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, খায়রুল আহসান সুফিয়ান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিতেশ চন্দ্র শর্মা, হাইমচর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এটিএম মোস্তফা হামিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মজুমদার, হাজীগঞ্জ উপজেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সদস্য রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, নাসিমা বেগম, হাইমচরের উপজেলা কমিটির সদস্য বশির উল্লাহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ