শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

থালা কেটে নয়, নালা কেটে রাজস্ব নিয়ে আসা হবে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
আবু হেনা মো. রহমাতুল মুনিম (ফাইল ছবি)

যতবেশি উৎসের খোঁজ করা যাবে, ততবেশি রাজস্ব আদায় করা যাবে বলে মন্তব‌্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন,  আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ‌্যে এনবিআর নতুন নতুন উৎসের খোঁজে কাজ করছে।  থালা কেটে না এনে নালা কেটে রাজস্ব নিয়ে আসা হবে।’

বুধবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ চেম্বার্স অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা চেম্বারের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায়  এনবিআর চেয়ারম‌্যান এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব আদায়ের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেন পানির উৎস মুখে নালা কেটে দেওয়া যায়। তাহলে পানি গড়িয়ে চলে আসবে।  থালা কেটে বা সেচে পানি আনবো না। তাহলে এক সময় ফুরিয়ে যাবে।”

ব্যবসায়ী নেতাদের প্রস্তাব প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের প্রস্তাবনার অনেক গুরুত্ব রয়েছে। এর ভিত্তিতে কাজ করতে পারলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা সুবিধা পাবেন। এটাও আমার বিশ্বাস। কিন্তু আমাদের দুই পক্ষের মধ্যে এখনো আস্থার সংকট রয়েছে। পারস্পরিক আস্থা যত বেশি অর্জিত হবে, এনবিআর ততবেশি সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে।’

সুযোগ-সুবিধার প্রসঙ্গে এনবিআর চেয়ারম‌্যান বলেন, ‘অনেকে ক্ষুদ্র ও মাঝারি বা অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষার জন্য প্রস্তাব করেন। এটি একটি মানবিক দিক।  অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে তাদের ভূমিকা বেশি। যে খাতের সুবিধা সে খাত ভোগ করতে পারলে অর্থনীতি বেগবান হবে। সব খাতে একই ব্যক্তি সুবিধা নিতে চাইলে হবে না।’

আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট চেম্বারের প্রতিনিধি ও এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, শুল্ক ও ভ্যাট প্রশাসন বিভাগের সদস্য মো. সাইফুল ইসলাম, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ