শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস

দর্পণ ডেস্ক / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সরকার-জনগণের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাবিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা। তিনি বলেন, দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ কনে তিনি।

তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে। এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়টি আন্দোলনকারীদেরকে বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক।

এদিকে বিকেল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলটি লেভেল ক্রসিং এলাকায় পৌঁছায় বিকেল পৌনে ৪টার দিকে। মিছিলকারীদের সঙ্গে থাকা অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেললাইনে শুয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেনন, জনদুর্ভোগ না হয় এমন কর্মসূচি দিতে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম। আজ তারা কর্মসূচির ধারাবাহিকতায় মহাখালী রেলগেটে এসে বসে পড়েছেন। আমরা তাদের নেতাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, কোনোভাবেই রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ করা যাবে না। আপনাদের কর্মসূচি কলেজ প্রাঙ্গণে করতে পারেন। তারা জানিয়েছেন, আলোচনা করে আমাদের জানাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ