শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার পর মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে : কাদের

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে।

আজ রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।

ট্রেনে ও বাসে আগুন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়- এটা নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা- এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

নির্বাচনকালীন সরকারে টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে আওয়ামী লগের কর্মীদের তিনটি কাজ করতে হবে। প্রথমত, রাজনীতির নামে বিএনপির গাড়ি পোড়ানোর বিষয়টি প্রচার করতে হবে। দ্বিতীয়ত, ইসরাইলের হামলার বিষয়ে বিএনপির নীরবতা তুলে ধরতে হবে। তৃতীয়ত, উন্নয়নের এবং স্মার্ট বাংলাদেশের স্বার্থে নৌকার বিকল্প নেই- এই বিষয়টি জনমানুষের সামনে আনতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় উপ কমিটির সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ