শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ঢাবির দুই ইউনিটে বাড়ল আসন

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালযের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৩০টি আসন বাড়ানো হয়েছে। এবার পাঁচ ইউনিটে আসন সংখ্যা ৭ হাজার ১৪৮ যা ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছিল ৭ হাজার ১১৮।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ঘ’ ইউনিটে এই আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদের আবহাওয়া বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কারণে এখানে বিশটি আসন বেড়েছে। অপরদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আধুনিক ভাষা ইনস্টিউটের ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষায় পাঁচটি করে সর্বমোট ১০টি আসন বাড়ানো হয়েছে। যেখানে পূর্বের আসন ছিল ১০ করে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে আসন ছিল ১৭৯৫ যা বর্তমানে ১ হাজার ৮১৫ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ছিল ১৫৬০ যা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৭০ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের সিনিয়র সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের অনুষদে আইএমএলে ১০টি আসন বাড়ানো হয়েছে।

অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আসন বাড়াতে ১০ জন মেধাবী শিক্ষার্থী সুযোগ পাবে। এটা ইতিবাচক বিষয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, এ বিষয়ে অনুষদ বা ইউনিটগুলো ভালো বলতে পারবে। তবে ‘ক’ ইউনিটে আবহাওয়া বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে নতুন করে ভর্তির কারণে বিশটি আসন বাড়ানো হয়ে থাকতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ