শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ঢাকায় বসে নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে: তানভীর হুদা

সুমন আহমেদ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জ্বালানী তেল ও গণপরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ কতৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম ও যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার জৈষ্ঠ পুত্র ও বিএনপি নেতা তানভীর হুদা।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটেখাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।
তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন আর ঢাকায় বসে থেকে রাজনীতি করার দিন এখন নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগাতে হবে। আগামী দিনে দলীয় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়।

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব দক্ষিণ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপির নেতা আ. মান্নান লস্কর।
সমাবেশ শেষে খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আনোয়ারপুর এসে শেষ হয়। পরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার কবরজিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ