শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা

দর্পণ ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সফর প্রস্তুতির অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন। দুই দিনের সফরে তিনি আগামী মঙ্গলবার ঢাকায় পা রাখবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মূলত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে আলোচনা করতেই শ্রিংলার এ সফর।

আব্দুল মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব আসবেন। তিনি ভারতের রাষ্ট্রপতির সফরের বিষয়ে আলোচনা করতে আসছেন।

এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলার এ সফরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোতে দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

সূত্র জানায়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকে ভারতের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রসচিবের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। তাছাড়া বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস পালন নিয়েও আলোচনা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসার পরদিন ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেবেন। ঢাকা সফরের সময় তাঁর সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নৈশভোজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের রাষ্ট্রপতির সফর প্রস্তুতির অংশ হিসেবে দেশটির রাষ্ট্রাচার প্রধান নাগেশ সিংয়ের নেতৃত্বে একটি অগ্রবর্তী নিরাপত্তা দল এখন বাংলাদেশ সফরে রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর।


এই ক্যাটাগরির আরো সংবাদ