শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড-লু এই চিঠি দিয়েছিলেন।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (এ আরাফাত) এমপি।

তবে প্রত্যুত্তরের চিঠিতে আওয়ামী লীগ কী বলেছে তা তাৎক্ষনিক জানা যায়নি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লু’র দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৫ নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।

ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি ও জাতীয় পার্টিকেও দিয়েছেন। ইতোমধ্যেই বিএনপি সেই চিঠি জবাব দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে বলেন- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ