শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ডুয়েটে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সব অনুষদ ও বিভাগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম রবিবার সকাল থেকে শুরু হলো। এর আগে ৩০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়।

দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ¡সিত ও আনন্দিত শিক্ষার্থীরা। সশরীরে ক্লাস নিতে পেরে আনন্দে উদ্বেলিত শিক্ষকরাও। তাইতো নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটগুলো। এ সময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থী করোনা টিকা গ্রহণের রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে সশরীরে ক্লাসে উপস্থিত হয়। এছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের শ্রেণিকক্ষে আসতে বলা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এসব নির্দেশনা মেনেই ক্লাসে উপস্থিত হয়। সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর আগে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চালু ছিল।

সকালে ডুয়েটে সশরীরে ক্লাস শুরুর প্রথম দিনে ক্যাম্পাস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ। এ সময় উপাচার্য বলেন, হল খোলার পর আজ থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ। সশরীরে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। গত দেড় বছর ধরে আমরা অনলাইনে ক্লাস পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালিয়েছি। অনলাইনে পাঠদান হলেও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের যে আনন্দ সেটি ছিল না। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীদের টিকা কার্যক্রমের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় ও করোনাকালীন শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমিত রোগী সনাক্ত হওয়ার পরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনার টিকাদান নিশ্চিতকরণ ও সংক্রমণ কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ